বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা রবিঠাকুরের জন্মদিনে বাবুল চন্দ্র সূত্রধর
logo

রবিঠাকুরের জন্মদিনে বাবুল চন্দ্র সূত্রধর

মুক্তার হোসেন, গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ- তুমি জন্মেছিলে বলে বাংলা ভাষা বিশ্বের আসনে, তুমি এসেছিলে বলে বাঙ্গালী আপনারে লয় চিনে। তুমি জানালে অন্তরের অভেদ পতিতে ব্রাহ্মণে, আর্য অনার্য শুচি অশুচি কিংবা মুঘলে পাঠানে। তুমি শেখালে সঙ্গীত যত ভূখানাঙা চাষাকিষাণে, বঞ্চিত মথিত দলিত মজৃুর চণ্ডাল  অভাজনে। প্রেরণা দিলে সোপান দেখালে মনন সংশোধনে, স্বাধীনতা সাম্য মুক্তি অর্জন শুধু ’আত্মশক্তি’ গুণে।

তুমি বুঝালে মানবে মানবে ভেদ নেই অধিকারে, মননে চেতন যোগে তন্দ্রাচ্ছন্ন মনের দেবতারে- জাগিয়ে দিতে জানিয়ে দিতে গাইলে বারে বারে, প্রার্থনা উপাসনা ধ্যান সাধিবারে মনের মন্দিরে। বিশ্বকবি ভূপতি শিল্পী ঠাকুরাদি যত অভিধারে, তুচ্ছ করি এলে তুমি উচ্চকণ্ঠে মরমভেদী সুরে। মানবের ভূবনের আনন্দধ্বনি বর্ষালে অঝোরে, জন্মদিনে তব পদে প্রণতি জানাই করজোড়ে।

খুঁজুন