বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা রাস্তা দখল করে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিঃ এর পার্কিং,ডিসি ট্রাফিকের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি
logo

রাস্তা দখল করে অমনিকেয়ার ডায়াগনস্টিক লিঃ এর পার্কিং,ডিসি ট্রাফিকের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি

মারুফ সরকার, প্রতিবেদক:- দীর্ঘদিন ধরে রাজধানীর  শেওড়াপাড়ার অমনিকেয়ার ডায়াগনস্টিক লিঃ কর্তৃপক্ষ রাস্তা দখল করে পার্কিং করে আসছে। এমন অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায় ডায়াগনস্টিক সেন্টার এর সামনে নির্দিষ্ট দড়ি টানিয়ে নিজস্ব পার্কিং বানিয়ে রেখেছে। 

এরপর সাংবাদিকের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা এসে নানা অভিযোগ করতে থাকে ডায়াগনস্টিক সেন্টার এর রাস্তা দখলের বিরুদ্ধে। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন - তারা দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করে যানজট সৃষ্টি করছে।কেউ কিছু বললে তারা হুমকি দিচ্ছে। 

রাস্তা দখল করে পার্কিংয়ের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষর কাছে জানতে চাইলে তারা চওড়া হন এবং বলেন রাস্তাটি তারা ট্রাফিকের অনুমতি নিয়ে পার্কিং করছেন। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ নানা ছলছাতুরিও করেন।

এরপর মিরপুর ট্রাফিক জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে অবগত করলে সাথে সাথে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দখল করা রাস্তা উন্মুক্ত করে।

উল্লেখ্য মিরপুর ট্রাফিক জোনের দ্রুত এধরনের পদক্ষেপ কে ধন্যবাদ জানিয়েছেন পথচারী ও উপস্থিত  নাগরিকবৃন্দরা পাশাপাশি যানজটেও এখানে মিলেছে অনেকটা স্বস্তি।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন