বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারী সদস্য র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারী সদস্য র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

গত ২০/০৭/২০২৫ তারিখ ঢাকা জেলার দোহার পৌরসভার নুরপুর এলাকার ভূঁইয়া বাড়ির মাঠে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সংগঠনের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ০৩ (তিন) জন সদস্যকে গ্রেফতার করে। তারা সরকারবিরোধী ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল ও দেশবিরোধী ¯েøাগানে অংশগ্রহণ করে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। এ ঘটনায় দোহার থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় একটি মামলা (মামলা নং- ১৮, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রি.) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ একটি বিশেষ আভিযানিক দল অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার পলাতক ও তদন্তাধীন গুরুত্বপূর্ণ আসামি সাজেদা ইসলাম @ রুনু (৩৩), পিতা- শামসুল ইসলাম, সাং- দোহার, থানা- দোহার, জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন