শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাই-সাইকেল ও পোশাক
logo

রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাই-সাইকেল ও পোশাক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। 

এছাড়াও বৃহস্পতিবার (১০ জুলাই) সদ্য নিয়োগপ্রাপ্ত ৫ জন গ্রাম পুলিশকে পোশাক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। 

বাই সাইকেল পেয়ে খুশি গ্রাম পুলিশরা,বাচোর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কুদ্দুস জানান,  এই বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য দ্রুতই গ্রামে পৌঁছে দিতে পারবো ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীলভাবে যেন করতে পারেন। সেজন্য সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেয়া হয়েছে। এখন থেকে  ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন