বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে: আলী রীয়াজ
logo

রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবেনা। বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ 

সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দশম দিনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই। বিষয় না হলেও প্রস্তাব সংশোধনের প্রয়োজন হচ্ছে। আলোচনার মধ্য দিয়ে সবাই এক জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেনা। জাতীয় ঐক্যমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবেনা।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থানকে ধারন করেই ঐক্য গড়ার চেষ্টা হচ্ছে। সময়ের স্বল্পতাকে বিবেচনায় রাখতে হচ্ছে। অনেক কিছু বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কারণ, সব বিষয়ে একমত হওয়া যাবে না। ইতিবাচক আশাবাদী ধারা অব্যহত রাখতে হবে। একমত হওয়া সম্ভব নয় বলেই কমিশন কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে।

এসময় দ্রুত ঐক্যের কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন