বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেফতার
logo

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেফতার

২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬(ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮) ২। খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান (৩৬) ৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এর অংশগ্রহনকারী সাইফুল ইসলাম (৪০) ৪। মাদারীপুর জেলার সদর  উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯) ৫। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ রিয়াজ উদ্দিন (৪৯) ও ৬। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন (৪৭)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় রাজধানীর উত্তরা থানা  এলাকায় অভিযান পরিচালনা করে এখলাস মিয়াকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৭:৩৫ ঘটিকায় রাজধানীর আদাবর এলাকা হতে মোঃ জিয়াউর রহমানকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তাগোলা এলাকা হতে সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর গুলিস্তানের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে জুয়েল আহাম্মেদ রনি, মো: রিয়াজ উদ্দিন ও মোঃ আক্তার হোসেনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন