বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় রাজধানীতে ঝুম বৃষ্টি
logo

রাজধানীতে ঝুম বৃষ্টি

রাজধানীবাসী নভেম্বরের প্রথম দিন ঝুম বৃষ্টির দেখা পেল। এতে ছাতা নিয়ে বাসা থেকে বের না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

শনিবার (১ নভেম্বর) দুপুরের পর থেকেই ঢাকার আকাশ মেঘলা। বিকেলের দিকে আকাশ আরও কালো হয়ে আসে। ৪টা বাজতেই যেন সন্ধ্যা নেমে আসে রাজধানীতে। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ৫টার পর শুরু হয় ঝুম বৃষ্টি।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন