বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় রাজধানীতে গির্জায় ককটেল হামলা
logo

রাজধানীতে গির্জায় ককটেল হামলা

দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের প্রধান ফটকে। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে।

এ সময় ডিএমপির ডগ স্কোয়াড চার্চ এলাকা তল্লাশি চালায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

শনিবার (৮ নভেম্বর) গির্জাটিতে খ্রিস্ট জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে জাতীয় পর্যায়ের জুবিলি উদযাপন অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন