বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
logo

রাজধানীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায়।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাসচালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন