বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার
logo

রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার

রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ ডাকাত দলের ছয় সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে রুপনগর থানা পুলিশ।

রাজধানীর রূপনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ ডাকাত দলের ছয় সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। তামিম ওরফে নাজমুল ইসলাম (২০) ২। মোঃ রাসেল হোসেন (৩২) ৩। গোলাম রাব্বী (১৯) ৪। ইয়াসিন বাবু (২০) ৫। মোঃ জুয়েল (২৬) ৬। মোঃ রুবেল হোসেন (৩৫) ও ৭। মোঃ সাব্বির (১৮)।

রূপনগর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৫:১৫ ঘটিকায় রূপনগর থানার একটি টহল টিম রূপনগর থানাধীন বেরুলিয়া বেরিবাঁধ এলাকায় টহল কার্যক্রম পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। এ সময় পুলিশ উক্ত প্রাইভেটকার তল্লাশিকালে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র (গ্রান্ড হারভেস্ট, মাল্টিফাংশনাল আউটডোর ছুরি, কাঠের বাট যুক্ত ছুরি ) উদ্ধার করে এবং ছয় ব্যক্তির সাথে কথা বললে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের ছয় জনের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অপর এক অভিযানে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত আসামি সাব্বিরকে ঢাকা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত মিরপুরে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন