বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী রাজধানীর কাজলায় ৭৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

রাজধানীর কাজলায় ৭৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৭/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে একটি নেভি বøূ রঙের কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানের দুই যাত্রী পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত প্রায় ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ৭৮ (আটাত্তর) কেজি গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৩,০০০ টাকা উদ্ধার করা হয়। 

আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মোঃ নাসির উদ্দিন (৪২), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- পেরাঙ্গীর হাট, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা, ২। ইসমাইল হোসেন (৩৮), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাংÑ বাঘপাড়া, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ বলে জানা যায়। এসময় প্লাস্টিকের বস্তায় থাকা ৫৬৪ কেজি চায়ের পাতা গুড়া এবং ঢাকা মেট্রো-ন-১২-৯৫৮৩ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন