বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
রাজধানী রাজধানীর গুলশান হতে ৩৬০ লিটার মদ ও ১টি মিনি কাভার্ড ভ্যানসহ ১ জন গ্রেফতার
logo

রাজধানীর গুলশান হতে ৩৬০ লিটার মদ ও ১টি মিনি কাভার্ড ভ্যানসহ ১ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাদকের বিস্তার ঘটানোর মাধ্যমে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
    
এরই ধারাবাহিকতায় ইং ৩০/০৯/২০২৫ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার গুলশান থানাধীন ডি.সি.সি (উত্তর), পাকা সুপার মার্কেট, মিঃ বেকার নামীয় দোকানের সামনে পাকিং অবস্থায় কতিপয় অসাধু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য মিনি কাভার্ড ভ্যানে করে ক্রয়-বিক্রয় করিতেছে। 

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০৯/২০২৫ তারিখ আনুমানিক ০৭:৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ৩৬০ লিটার কেরু মদ (৫২৮ বোতল), ০১টি মিনি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম, ৫১-৯৬৫২) সহ ০১ জন মাদক ব্যবসার সাথে জড়িত আসামী-০১। মোঃ জুবায়ের ইসলাম (৩৭), পিতা- মোঃ কাবুল মোল্লা, গ্রাম- হরিদাসপুর (পশ্চিম পাড়া), পোষ্ট- ভেড়ারহাট, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, বর্তমান ঠিকান-গোদারাঘাট, গুপিপাড়া মসজিদের পার্শ্বে, থানা-বাড্ডা, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন