বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ রাজধানী কদমতলীতে হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

রাজধানী কদমতলীতে হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

অদ্য ০৩/০৯/২০২৫ তারিখ রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ঘটে যাওয়া হাসিবুল হাসান প্রকাশ বাবু (২৮) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ জাহিদ হোসেন ইমন (২৩)’কে র‌্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

গত ২৫ আগস্ট রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় ভিকটিম হাসিবুল হাসান তার বন্ধু শরীফুল ইসলাম ও অন্যান্যদের সঙ্গে ঘুরতে বের হলে পূর্ব শত্রুতার জেরে আসামি জাহিদসহ একাধিক ব্যক্তি তাদের ওপর দেশীয় অস্ত্র সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হন হাসিবুল ও শরীফুল। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের মা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৪১, তারিখ- ২৬/০৮/২০২৫ খ্রি.)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব-১০ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অদ্য ০৩/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকায় শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ জাহিদ হোসেন ইমন (২৩), পিতা- আব্দুছ ছালাম মোল্লা, সাং- পশ্চিম আইল পাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

খুঁজুন