শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাযায় অংশ নিলেন সাবেক যুবলীগ নেতা সোহেল রানা
logo

প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাযায় অংশ নিলেন সাবেক যুবলীগ নেতা সোহেল রানা

হেলাল শেখঃ মায়ের জানাযায় প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে উপস্থিত মুসল্লিদের কাছে ক্ষমা চাইলেন আলোচিত রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা। এসময় সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সাবেক যুবলীগ নেতা সোহেল রানা কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদরাসা মসজিদে তার মায়ের জানাযায় অংশ নেন। জানাযায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সোহেল রানা বলেন, “আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন।”

পারিবারিক সূত্রে জানা যায়, তার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরে জানাযা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ পাহারায় সোহেল রানাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

খুঁজুন