বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা পূর্ব সুন্দরবনের দুবলার চরে বনরক্ষীদের অভিযানে ৩ টি নৌকাসহ ২৭ জন কে আটক করেছে
logo

পূর্ব সুন্দরবনের দুবলার চরে বনরক্ষীদের অভিযানে ৩ টি নৌকাসহ ২৭ জন কে আটক করেছে

পূর্ব সুন্দরবনের দুবলার চরে বনরক্ষীদের অভিযানে ৩টি নৌকাসহ ২৭ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ১১জুলাই সকাল থেকে বনের গহীনে গিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীদের স্মাট টিমের সদস্যরা এ সকল জেলেদের আটক করে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম।

বনবিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবন বন বিভাগের স্মার্ট টীমের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বনরক্ষীরা গোপনে সংবাদ পায় একদল জেলে বন বিভাগের পাস পারমিট বিহীন বনের ভিতরে ঢুকে অবৈধ পন্থায় মাছ শিকার করছে। সেই খবরের সূত্রধরে বৃহস্পতিবার সকালে দুবলার মেহেরআলী ও ডিপোরখালে অভিযানে গেলে বনরক্ষীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সকল জেলেরা। 

পরে ধাওয়া করে ওই এলাকা থেকে ২৭ জন জেলেসহ তিনটি ট্রলার আটক করে। এ সময় জব্দ করা হয় জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সামগ্রী। আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিলো বলে বনরক্ষীরা জানান।

জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা এলাকায়। স্মার্ট টীমের সদস্যরা আটক ট্রলার ও জেলেদের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন