শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
logo

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বুধবার (৪ মার্চ) সকাল ১১:৪৫ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কাজ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দেন। পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলার যাবতীয় সমস্যা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শীঘ্রই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন