শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
logo

পুলিশের কাজে হস্তক্ষেপ নয়, জবাবদিহিতা নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন পুলিশের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না, তবে বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটি অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড রক্ষা করতে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাহিনীতে এভাবে নিয়োগ হয় না। এর ফলে যথাযথ জায়গায় যোগ্য জনবল নিয়োগ দেওয়া যায়নি।’

মন্ত্রী জানান, বর্তমানে দুই হাজার ৭০০ কনস্টেবল পদ শূন্য রয়েছে। জরুরি ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজন হলে বাতিল করা হবে। সব যোগ্যতা পূরণ করে লাইসেন্স দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’

তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক কমিশন গঠন করে পুনঃতদন্ত করা হবে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব কালচার শেষ। বৈধ দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে হবে। সড়ক অবরোধ করে দাবি আদায়ের দিন শেষ।

খুঁজুন