পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দাবি করেছেন পুলিশ বাহিনীতে বিদ্যমান বিশৃঙ্খল পরিস্থিতি অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে।
শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘করোনাকাল ও পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কয়েক বছর পুলিশ সপ্তাহ যথাযথভাবে উদ্যাপন করা সম্ভব হয়নি। নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে।
তিনি বলেন, নতুন প্রজন্ম যে ধরনের জনবান্ধব পুলিশ প্রত্যাশা করে, সেই বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশের পোশাকে পরিবর্তনের বিষয় উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আবাসন সংকট প্রসঙ্গে আইজিপি জানান, বর্তমানে দেশে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য থাকলেও আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। এ ঘাটতি পূরণে সরকার নতুন অর্থবছরে পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খিলক্ষেত এলাকায় নতুন ফাঁড়ি চালুর ফলে জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়বে এবং অপরাধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে বলেও মন্তব্য করেন আইজিপি।
তিনি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিনির্ভর আধুনিক জনবান্ধব পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়।’
পুলিশের বিশৃঙ্খলা অনেকটাই গুছিয়ে আনা হয়েছে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খলা অনেকটাই গুছিয়ে আনা হয়েছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দাবি করেছেন পুলিশ বাহিনীতে বিদ্যমান বিশৃঙ্খল পরিস্থিতি অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে। শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘করোনাকাল ও পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কয়েক বছর পুলিশ সপ্তাহ যথাযথভাবে উদ্যাপন করা সম্ভব হয়নি। নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে। তিনি বলেন, নতুন প্রজন্ম যে ধরনের জনবান্ধব পুলিশ
প্রত্যাশা করে, সেই বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পুলিশের পোশাকে পরিবর্তনের বিষয় উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে। আবাসন সংকট প্রসঙ্গে আইজিপি জানান, বর্তমানে দেশে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য থাকলেও আবাসন সুবিধা রয়েছে
মাত্র ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। এ ঘাটতি পূরণে সরকার নতুন অর্থবছরে পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। খিলক্ষেত এলাকায় নতুন ফাঁড়ি চালুর ফলে জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়বে এবং অপরাধ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিনির্ভর আধুনিক জনবান্ধব পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়।’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত