বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় পুলিশে বড় রদবদল
logo

পুলিশে বড় রদবদল

একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে বিসিএস (পুলিশ) ক্যাডারের।বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন ও শাহরিয়ার আল মামুনকেও সিলেটে উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনে এবং মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবিতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

খুঁজুন