বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি ইউনিফর্মে ফিরে যেতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।’ তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের কথা বলা হয়েছে, তার অন্যতম হলো পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ রাখতে এই কমিশন গঠন করা হয়েছে এবং এর সুফল অচিরেই পাওয়া যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিতে যাচ্ছেন।
পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি ইউনিফর্মে ফিরে যেতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ । শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।’ তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের কথা বলা হয়েছে,
তার অন্যতম হলো পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ রাখতে এই কমিশন গঠন করা হয়েছে এবং এর সুফল অচিরেই পাওয়া যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার প্রশিক্ষণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগ দিতে যাচ্ছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত