বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা পত্নীতলায় বজ্রপাতে নিহত একজন ও আহত একজন
logo

পত্নীতলায় বজ্রপাতে নিহত একজন ও আহত একজন

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পত্নীতলায় উপজেলার হারপুর গ্রামে সোমবার দুপুর আনুঃ২ টায় বজ্রপাতে মাহাবীর(১৬) নামে এক কিশোর নিহত ও মাহবুব হোসেন বাবু (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত মহাবীর হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত বাবু একই গ্রামের বাসিন্দা। আহত বাবুকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার হারপুর গ্রামের মহাবীর ও বাবু আত্রাই নদীর চরের উপর হাঁসের খামারে কাজ করার সময় তাদের উপর বজ্রপাত ঘটলে বজ্রপাতে ঘটনাস্থলেই মহাবীর মারা যায়। বাবুকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন