বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা পত্নীতলায় হত্যা মামলার আসামী গ্রেফতার
logo

পত্নীতলায় হত্যা মামলার আসামী গ্রেফতার

নওগাঁর পত্নীতলার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

মঙ্গলবার র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, সোমবার বিকেলে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামী উপজেলার গোপীনগর হটাৎ পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে হান্নান আলী (৩২)কে গ্রেফতার করেছে। 

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টায় পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ তার পক্ষের ৮/১০ জন লোক গুরুত্বর আহত হন। গত ৮ জুন ২০২৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় জহুরুল ইসলামের ছেলের স্ত্রী ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। পত্নীতলা থানায় মামলা নং- ১৩, তারিখ ২৮/০৫/২০২৫। 

অতঃপর পত্নীতলা থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বর্ণিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে এজাহার নামীয় পলাতক আসামী হান্নান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে র‌্যাব-৫ সুত্রে জানাগেছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন