বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব পশ্চিম তীরে ফিলিস্তিনির হামলায় ২ ইসরায়েলি নিহত
logo

পশ্চিম তীরে ফিলিস্তিনির হামলায় ২ ইসরায়েলি নিহত

২ ইসরায়েলি নিহত হয়েছেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনির হামলায়। এদের মধ্যে একজন গাড়িচাপা ও অন্যজন ছুরিকাঘাতে মারা যান।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিম তীরের বেইত শেইআন শহরে এ ঘটনা ঘটে।খবর রয়টার্স

ইসরায়েলি পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলাকারী পশ্চিম তীরের কাবাইতিয়া শহরে বাসিন্দা। তিনি প্রথমে বেইত শেইআন শহরে তার গাড়ি নিয়ে মানুষদের ওপর চাপা দেন, এতে এক ইসরায়েলি পুরুষ নিহত হন। তারপর তিনি হাইওয়েতে গিয়ে এক তরুণীকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় একজন কিশোরও আহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইস্রায়েল কাত্জ জানান, আরও কোনো হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ওই এলাকায় অভিযানের চালাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন