বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে। তিনি বলেন,আমি চাইলে আজ এখানে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে অনেক কথা বলতে পারতাম, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে, যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারলেই মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে।
রোববার এক জনসভায় দেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে খেটে খাওয়া নারী ও গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পাবেন। তিনি বলেন, ‘হয়তো এই সহায়তায় পুরো সংসার চলবে না, কিন্তু অন্তত মাসের একটি সপ্তাহের খরচ যদি সরকার বহন করতে পারে, সেটিও অনেক পরিবারের জন্য বড় সহায়তা হবে।’ একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে।
ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই অঞ্চলে মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ঘরে ঘরে মা-বোনদের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া যায়। বড় কোনো অসুখ না হলে তাদের আর দূরে হাসপাতালে যেতে হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সারা দেশে খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। খাল খনন করলে জলাবদ্ধতা কমবে এবং মানুষের জীবন-জীবিকা রক্ষা পাবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে যেমন শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে ইপিজেড স্থাপন করে হাজারো মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছিল, তেমনি ফেনী অঞ্চলেও ইপিজেড গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশগামী তরুণদের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে তারা বিদেশে ভালো বেতনের কাজ পেয়ে দেশে বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন।
তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন দেশে একটি পরিবর্তনের সুযোগ এসেছে।’ তিনি বলেন, এই পরিবর্তন বাস্তবায়নের জন্য আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
জনসভায় তিনি বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে। তিনি বলেন,আমি চাইলে আজ এখানে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে অনেক কথা বলতে পারতাম, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে, যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারলেই মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে। রোববার এক জনসভায় দেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে খেটে খাওয়া নারী ও গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পাবেন। তিনি বলেন, ‘হয়তো এই সহায়তায় পুরো সংসার চলবে না, কিন্তু অন্তত মাসের একটি সপ্তাহের খরচ যদি সরকার বহন করতে পারে, সেটিও অনেক পরিবারের জন্য বড় সহায়তা
হবে।’ একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই অঞ্চলে মেডিকেল কলেজ স্থাপনের পাশাপাশি গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ঘরে ঘরে মা-বোনদের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া যায়। বড় কোনো অসুখ না হলে তাদের আর দূরে হাসপাতালে যেতে হবে না বলেও তিনি উল্লেখ করেন। সারা দেশে খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়েছে। খাল খনন করলে জলাবদ্ধতা কমবে এবং মানুষের জীবন-জীবিকা রক্ষা পাবে। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে যেমন শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে ইপিজেড স্থাপন করে হাজারো মানুষের কাজের সুযোগ তৈরি
হয়েছিল, তেমনি ফেনী অঞ্চলেও ইপিজেড গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বিদেশগামী তরুণদের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে তারা বিদেশে ভালো বেতনের কাজ পেয়ে দেশে বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন। তারেক রহমান বলেন, ‘গত ১৫ বছর মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন দেশে একটি পরিবর্তনের সুযোগ এসেছে।’ তিনি বলেন, এই পরিবর্তন বাস্তবায়নের জন্য আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। জনসভায় তিনি বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত