র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর আভিযানিক দল দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি *রুবেল ভূইয়া (৩২) এবং পলাশ (৩৮)’দ্বয়কে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা এলাকা* থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *অদ্য ০১/০১/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.১০ ঘটিকার* সময় র্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল *মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল জনতা ব্যাংকের সামনে হতে* মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২৬(০১)২০১৪, ধারা- ৩৯৩ পেনাল কোড, ১৮৬০ এর ০২ বছরের সাজাপ্রাপ্ত *আসামি রুবেল ভূইয়া (৩২),* পিতা- আয়নাল ভূইয়া, সাং- পূর্ব কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে এবং একই তারিখ *রাত ১৮.৫৫ ঘটিকার* সময় অপর আরেকটি অভিযানে *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে হতে* বর্ণিত মামলার অপর একজন ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামি *পলাশ (৩৮),* পিতা- মুসলেম বেপারী, সাং- ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি’দ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।