রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির (৩২) ২। মোঃ ইসমাইল হোসেন (সাজু) (৩০) ৩। রাকিব মিয়া (২২) ৪। আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮) ৫। মোঃ সোহাগ হাওলাদার (৪২) ও ৬। মোঃ আব্দুল্লাহ (উত্তম কুমার) (২৪)।
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই ২০২৫ ) গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, রাকিব মিয়া ও আব্দুল কুদ্দুচকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম। এ সময় তাদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। একই দিন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অপর এক অভিযানে ২০ কেজি গাঁজাসহ সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের অপর এক টিম।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব