শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি
logo

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খোদাই করা হয়েছে কালেমা খচিত ক্যালিগ্রাফি। সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে এ কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি বসানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, চব্বিশের ছাত্র-জনতা অভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার হয়েছে। অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কালেমা লেখা স্থাপন করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বুধবার দুপুরে সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠকের সময় এই নির্দেশনা দেন তারেক রহমান। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

প্রসঙ্গত বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বসছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

খুঁজুন