প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষ্যে বোনাস হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার আজ আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।
রাজধানীর মিরপুরের ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এ বোনাস বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস প্রদান করা হলো।
আগামীকাল থেকে নতুন উদ্যোমে কাজ শুরুর আহবান জানিয়ে তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে।
প্রশাসক আরো বলেন, “আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা একসাথে এ শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করবো।”
ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক। আপনারাও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
“প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী”
“প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী”
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপলক্ষ্যে বোনাস হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার আজ আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়। রাজধানীর মিরপুরের ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদের
মাঝে এ বোনাস বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস প্রদান করা হলো। আগামীকাল থেকে নতুন উদ্যোমে কাজ শুরুর আহবান জানিয়ে তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে। প্রশাসক আরো বলেন, “আমি আপনাদের সহযোগী, আমরা সবাই একই পরিবারের
সদস্য। আমরা একসাথে এ শহর পরিচ্ছন্ন রাখতে কাজ করবো।” ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সরকার আপনাদের প্রতি আন্তরিক। আপনারাও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত