শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় প্রধানমন্ত্রীর ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন: যেসব পরামর্শ দিলেন
logo

প্রধানমন্ত্রীর ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন: যেসব পরামর্শ দিলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে অফিসে এসেই সচিবালয়ের সাত মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন। এ সময় বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীদের অপচয় রোধ ও সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন তিনি।

আজ রোববার প্রথম কর্মদিবসে সকালে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী এই পরিদর্শনে যান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে আসেন। এর পরপরই তিনি এই পরিদর্শনে যান।’

আতিকুর রহমান রুমন বলেন,প্রথমে তিনি ৬নং ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যান। সেখানে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং অপচয় রোধ এবং সাশ্রয়ী হতে বিভিন্ন পরামর্শ দেন।’

‘যেমন বিদ্যুতের অপচয় রোধে লাইট কম ব্যবহার, বিদ্যুৎ খরচ কমাতে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) কম ব্যবহার অথবা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করা, জানালার পর্দা সরিয়ে দিনের আলোর ব্যবহার ইত্যাদি’, যোগ করেন অতিরিক্ত প্রেস সচিব। 

তিনি বলেন,প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারিদের বলেছেন, দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে বুকে ধারণ করে ভালোবাসতে হবে। এই দেশ আপনাদের-আমাদের সবার।

আতিকুর রহমান রুমন আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে টেবিল চেয়ার, আসবাপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সকলকে যতœ ও দেখভাল করা পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী এও বলেছেন যে, সরকারি সম্পদ মানে দেশের সম্পদ ৃ এই সম্পদ সকলকে যতœ করে রাখতে হবে।’

একে একে প্রধানমন্ত্রী পানি সম্পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত এই সাতটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

খুঁজুন