বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার।
স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন।
নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার। তিনি এদিন দুপুরে ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত
সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার। স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর
কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার। তিনি এদিন দুপুরে ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত