শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
logo

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি রাজধানীর নয়াপল্টন অবস্থিত বিএনপির কার্যালয়ে আসেন।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের এ কথা জানান তারেক রহমান।

সভা শেষে প্রধানমন্ত্রী যখন মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখর করে তোলেন। নেতাকর্মীদের এমন উচ্ছ্বাসের মুহূর্তে হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে বলেন, ‘আগামীকাল (শনিবার) নয়াপল্টন অফিসে যাব। সেখানে তোমাদের দেখতে চাই।’

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার জন্য সকাল থেকে কার্যালয়ের সামনে ভিড় করতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা।

খুঁজুন