বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
logo

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য ভুটানকে সুপারিশ করেছেন। তিনি বলেছেন, ভুটান চাইলে বাংলাদেশ যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে, তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত করার ব্যাপক সুযোগ রয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি।

দীর্ঘদিনের ইতিহাসসমৃদ্ধ এবং বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বলেন, চিকিৎসা শিক্ষাসহ ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা ভুটানের কাছে অত্যন্ত মূল্যবান।

তিনি বলেন, ভুটান বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি তরুণদের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে সংস্কৃতি জানার ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন