বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার
logo

প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. উজ্জল আলী (৪৭) ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ০৩:০৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম হাতিরঝিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে উজ্জল আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা। 

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত উজ্জল আলী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উক্ত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন