মায়ের অপরিসীম ভালোবাসা আর অনন্য অবদানের প্রতি সম্মান জানাতে ‘সুপারমম অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
টিংকার’স টি এর সৌজন্যে এ বছর ১৭ জন নারীকে সুপারমম অ্যাওয়ার্ড প্রদান করেছে নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম পপ অফ কালার।
গত শনিবার রাজধানীর পান্থপথ মাল্টিপারপাস হলে পক হাভ এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
মা-সন্তানদের মিলনমেলা কেউ নিজের মাকে নিয়ে লিখেছেন, কেউবা লিখেছেন মা হিসেবে নিজের অনুভূতি। মা–সন্তানের সম্পর্ক, সংগ্রামের গল্প, ত্যাগ ও ভালোবাসার উজ্জ্বল সাক্ষ্য বহন করে এমন অসংখ্য আবেদন থেকে সারা দেশ থেকে ১৭ জন মাকে মনোনয়নের ভিত্তিতে সম্মানিত করা হয়।
এবার সুপারমম অ্যাওয়ার্ড মা হলেন- জান্নাতুল ফেরদৌস, মোনিয়া সুলতানা, গোলাম সাদিয়া আফরিন পিলু, কাজী নওশীণ লায়লা , তানিয়া আহমেদ বেলী, নিলুফার হক, হাসিনা বিনতে হাবিব, শামসুন নাহার, আনিসা ফাতেমা, শিরিন আখতার, ওয়াসেকা তাসনিম, শাকিলা বেগম, নার্গিস সুলতানা, নাজমুন নাহার, তাজকেরা বেগম পারুল, তাশরীবা তাওসিক এবং নাহার।
এ বিষয়ে পপ অফ কালার এর কর্ণধার টিংকার জান্নাত মিম বলেন, ‘প্রতিটি মা-ই জীবনের প্রতিটি মুহূর্তে তার সন্তানদের জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসা, ত্যাগ, সংগ্রাম আর আত্মদানের প্রতীক। সেই অপরিসীম ভালোবাসা ও অনন্য অবদানের প্রতি সম্মান জানাতে আমাদের এই আয়োজন। আমরা একটি অনন্য, আবেগঘন ও বাস্তবভিত্তিক স্বীকৃতি প্রদানের উপলক্ষ হতে চেয়েছি।
‘এই আয়োজনের মাধ্যমে আমরা সমাজকে মনে করিয়ে দিতে চাই—প্রত্যেকটি মা-ই একজন ‘সুপারমম’। এ সম্মাননা ছিল শুধু তাদের জন্য, যারা দিনের পর দিন নিঃশব্দে নিজেদের জীবনের প্রতিটি অধ্যায় সন্তানদের জন্য উৎসর্গ করেছেন’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে আগত অতিথিরা নিজেদের জীবনের গল্প বলেন। না পাওয়া, কষ্টের কিংবা মানসিক যন্ত্রণার অনুভূতিগুলো ভাগ করে নেন সবার সঙ্গে। ফলে পুরোটা সময় জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে মায়েদের সন্মাননা প্রদান করা হয় ও শুভেচ্ছা উপহার।
এই মহতী আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে টিংকার’স টি (Tinker’s Tea), যারা শুধু একটি চা ব্র্যান্ড নয়, বরং সমাজে ইতিবাচক প্রভাব তৈরির এক প্রতিশ্রুতিশীল নাম।
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনবদ্য প্রয়াস।
-খবর প্রতিদিন/ সি.ব