পঞ্চগড়ের বোদা উপজেলার দুই সরকারি কর্মকর্তাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তকদির আলী সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া করা হয়েছে।
বদলীজনিত এই দুই সরকারি কর্মকর্তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা কেস্ট দিয়ে বিদায় ও সংবর্ধনা জানান।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা সরকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বিদায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার।
এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আইবুল হক, উপজেলা কৃষি অফিসার মো. রাশেদ উদ নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেনসহ আরও অনেকে।
উপজেলা সরকারী কমিশনার এসএম ফুয়াদ তার বিদায় বক্তব্যে বলেন, এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন বোদা উপজেলায় ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার বলেন, কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক পর্যায়ে তারা সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
-খবরপ্রতিদিন/ সি.ব