মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপি’র ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
পরীক্ষায় এমন ভালো ফলাফলের সংবাদ শোনামাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান নির্দেশে দেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দিতে।
অতঃপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা এনজেল রাইসা’র পুরানো ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি।
প্রতিনিধি দলটি তারেক রহমান-এর পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য করেন।
এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
-খবরপ্রতিদিন/ সি.ব
পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমান-এর শুভেচ্ছা
পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমান-এর শুভেচ্ছা
মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপি’র ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।পরীক্ষায় এমন ভালো ফলাফলের সংবাদ শোনামাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর
প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান নির্দেশে দেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দিতে। অতঃপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা এনজেল রাইসা’র পুরানো ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর
একটি প্রতিনিধি দল পাঠান তিনি। প্রতিনিধি দলটি তারেক রহমান-এর পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য করেন। এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত