বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় পিলখানায় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
logo

পিলখানায় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (Major General Mohammad Ashrafuzzaman Siddiqui) বিজিবির ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করেছেন। বিজিবি মহাপরিচালক আজ সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তররে বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপন করে বিজিবির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন। 

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা আজকে একটি মহৎ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে গড়ার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে বিজিবি মহাপরিচালক জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক সদর দপ্তরসহ সারাদেশে বিজিবির সকল স্থাপনায় পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহবান জানান। 

খুঁজুন