স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে। বুধবার বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর।’
তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এ ঘটনার পেছনের মূল উদ্দেশ্য জানতে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্র্বতীকালীন সরকারের সময় একটি জাতীয় কমিশন গঠন করা হয়, যার প্রতিবেদন আমাদের সামনে এসেছে। তবে সে প্রতিবেদন বাস্তবায়নে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।’
নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকার যথোপযুক্ত ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদনে যে সুপারিশ এসেছে এবং বিচারাধীন মামলাগুলো রয়েছে, সেসব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’
শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’
তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি চেষ্টা ছিল। এ কাজ তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে। বুধবার বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর।’ তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর
নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এ ঘটনার পেছনের মূল উদ্দেশ্য জানতে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্র্বতীকালীন সরকারের সময় একটি জাতীয় কমিশন গঠন করা হয়, যার প্রতিবেদন আমাদের সামনে এসেছে। তবে সে প্রতিবেদন বাস্তবায়নে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।’ নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকার যথোপযুক্ত ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদনে
যে সুপারিশ এসেছে এবং বিচারাধীন মামলাগুলো রয়েছে, সেসব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’ শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি চেষ্টা ছিল। এ কাজ তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত