পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খবর প্রতিদিন-এর প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর হাসান (টিপু)।
রোববার (১৩ এপ্রিল) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মামুনুর হাসান বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এবং আমাদের হাজার বছরের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, “জীর্ণ-পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা যেন সমৃদ্ধির পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি—সেই প্রত্যাশা রইল।”
সম্প্রীতি ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একযোগে কাজ করতে পারি।”
পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং সবাইকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর হাসান টিপু
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর হাসান টিপু
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খবর প্রতিদিন-এর প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর হাসান (টিপু)। রোববার (১৩ এপ্রিল) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় মামুনুর হাসান বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এবং আমাদের হাজার বছরের সংস্কৃতির
এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।” তিনি আরও বলেন, “জীর্ণ-পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা যেন সমৃদ্ধির পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি—সেই প্রত্যাশা রইল।” সম্প্রীতি
ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একযোগে কাজ করতে পারি।” পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং সবাইকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত