অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি বলেন, সরকারি কর্মচারীরা পে-স্কেল পাবেন। তবে নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।
সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমন্বয়ক এম এ হান্নানসহ শীর্ষ নেতারা।
বৈঠক শেষে এম এ হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।
পে-স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এ বৈঠকে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্র্বতী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।
পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন অর্থ প্রতিমন্ত্রী
পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন অর্থ প্রতিমন্ত্রী
অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা । মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি বলেন, সরকারি কর্মচারীরা পে-স্কেল পাবেন। তবে নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস
অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমন্বয়ক এম এ হান্নানসহ শীর্ষ নেতারা। বৈঠক শেষে এম এ হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে
ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন। পে-স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এ বৈঠকে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্র্বতী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত