পবিত্র হজপালনের জন্য চলতি বছর সৌদি আরবে গিয়ে ৩৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৯ জুন মৃত্যুবরণ করেছেন গাজীপুরের গাছা থানার মো. আফজাল হোসাইন (৬৮) নামের এক হাজী।
আজ শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।
জানানো হয়, মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় ও একজন জেদ্দায়।
আরও জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন।
চলতি বছর হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি এবার হজ পালন করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে যান।
-খবরপ্রতিদিন/ সি.ব