সাগর, জাবি প্রতিনিধি:সাভারের নবীনগরে একটি সিএনজি ফুয়েলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় লাইন ভাঙার প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের পাশাপাশি তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। ঘটনায় পাম্পের এক কর্মচারীসহ সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে নবীনগরের ‘নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সৌরভ রানা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, সৌরভ রানা তাঁর মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ এক যুবক পেছন দিক থেকে এসে লাইন ভেঙে জারে তেল নিতে শুরু করেন। বিষয়টি নিয়ে সৌরভ আপত্তি জানালে ওই যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা কয়েকজন মিলে সৌরভকে মারধর শুরু করেন।
শাকিল ইসলাম আরও জানান, মারধরের একপর্যায়ে পাম্পের দায়িত্বে থাকা এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই কর্মচারী ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন বলে অভিযোগ করেন তিনি। পরে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত সৌরভকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
তবে এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
পাম্পে তেল নিতে গিয়ে মারধরের শিকার জাবি শিক্ষার্থী
পাম্পে তেল নিতে গিয়ে মারধরের শিকার জাবি শিক্ষার্থী
সাগর, জাবি প্রতিনিধি:সাভারের নবীনগরে একটি সিএনজি ফুয়েলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় লাইন ভাঙার প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের পাশাপাশি তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। ঘটনায় পাম্পের এক কর্মচারীসহ সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে নবীনগরের ‘নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সৌরভ রানা বিশ্ববিদ্যালয়ের সরকার ও
রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল ইসলাম জানান, সৌরভ রানা তাঁর মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ এক যুবক পেছন দিক থেকে এসে লাইন ভেঙে জারে তেল নিতে শুরু করেন। বিষয়টি নিয়ে সৌরভ আপত্তি জানালে ওই যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা কয়েকজন মিলে সৌরভকে মারধর শুরু করেন। শাকিল ইসলাম আরও জানান, মারধরের একপর্যায়ে পাম্পের
দায়িত্বে থাকা এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ওই কর্মচারী ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন বলে অভিযোগ করেন তিনি। পরে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত সৌরভকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। তবে এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত