শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা পাকিস্তানকে ইন্ডিয়া খন্ডিত করেছিলো এটি সত্য নয় মিথ্যা বাস্তবতার বিপরীত মূর্খতা: আল্লামা ইমাম হায়াত
logo

পাকিস্তানকে ইন্ডিয়া খন্ডিত করেছিলো এটি সত্য নয় মিথ্যা বাস্তবতার বিপরীত মূর্খতা: আল্লামা ইমাম হায়াত

বস্তুর উর্ধ্বে মানব সত্তার প্রবক্তা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত তার ভেরিফাই ফেসবুক পেজে মন্তব্য করতে গিয়ে বলেন, পাকিস্তানকে ইন্ডিয়া খন্ডিত করেছিলো এটি সত্য নয় মিথ্যা বাস্তবতার বিপরীত মূর্খতা।  পাকিস্তানের অগণতান্ত্রিক খুনি জালিম জানোয়ার স্বৈরশাসকগোষ্ঠির অন্যায় অবিচার স্বৈরতা মোনাফেকি হটকারিতা ও গোষ্ঠীবাদি অপরাজনীতির কারনেই পাকিস্তান ভেঙ্গেছে। 

পাকিস্তান ভাঙ্গার জন্য পাকিস্তানের তৎকালীন সামরিক স্বৈরশাসকগোষ্ঠি ও তাদের গণহত্যার দোসর দাস দালাল রাজাকার জল্লাদ জামাত শিবির জংগীবাদ দায়ী। 

47 এর ইন্ডিয়া বিভক্তির  ধ্বংসাত্মক সাম্প্রদায়িক অপরাজনীতির জন্য মুসলিম লীগ নামের শয়তান ওয়াবী লীগ যেমন দায়ী তেমনি 71 এর পাকিস্তান বিভক্তির ধ্বংসাত্মক ঘটনার জন্যও পাকিস্তানের তৎকালীন অমানুষ অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসকগোষ্ঠী দায়ী। 

সত্তুরের নির্বাচনের পর সংসদ অধিবেশন আহবান করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভকারি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে পাকিস্তান কখনোই ভাঙ্গতোনা। 

ছাব্বিশে মার্চ রাতে বাংলাদেশ পাকিস্তানের খূনি শাসকগোষ্ঠীর সশস্ত্র আক্রমণ না করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলে পাকিস্তান ভাঙ্গতোনা। 

তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান প্রথমে সশস্ত্র যুদ্ধ শুরু করেন নাই এবং পালিয়েও যান নাই। 
তাই ইতিহাসের সব বিপর্যয়ের দায় পাকিস্তানের তৎকালীন শয়তান বেঈমান খুনি শাসকগোষ্ঠী ও তাদের দাস দালাল বাতিল রাজাকারদের উপর বর্তায়।

খুঁজুন