বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব পাকিস্তানের বিমান হামলায় পাকতিকায় ৬ জন নিহত
logo

পাকিস্তানের বিমান হামলায় পাকতিকায় ৬ জন নিহত

পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন, আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে। পাকতিকা প্রাদেশিক কমান্ড সূত্রে জানা গেছে, হামলার পর আফগান তালেবান বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে।

শুক্রবার রাতে পাকিস্তানি ড্রোনের মাধ্যমে উরগুন ও বারমাল জেলায় বেসামরিক এলাকাগুলোয় এই হামলা চালানো হয়। তালেবান নিয়ন্ত্রিত আফগান জাতীয় রেডিও ও টেলিভিশনের খবরে জানানো হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

পাকতিকা কমান্ড কেন্দ্র খামা প্রেসকে জানিয়েছে,এই হামলা ছিল সম্পূর্ণ উসকানিহীন ও আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত গভীরেই ড্রোন হামলায় কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়।

এর কয়েক ঘণ্টা আগেই তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের সঙ্গে ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’র ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আফগানিস্তান কোনো হামলা করবে না, যদি পাকিস্তান আগ্রাসন না চালায়। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও নতুন হামলার পর সীমান্ত এলাকায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

পাকতিকা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবান বাহিনী বর্তমানে সীমান্তজুড়ে ‘সীমিত পাল্টা অভিযান’ শুরু করেছে এবং সতর্ক করেছে যে পাকিস্তান আবার হামলা চালালে পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে।

গত এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার পর এই নতুন সহিংসতা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে।

বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান এই উত্তেজনা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস আরও গভীর করছে এবং বেসামরিক প্রাণহানির ফলে সীমান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদি সংঘাত ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।

সূত্র: খামা প্রেস

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন