বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
logo

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন বিগত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এ সময় তিনি জানান, চলতি মাসের মধ্যে আরও ২৩টি উপজেলায় এ কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।

তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। সেই অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পুনর্বণ্টন করা হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নারী ও পুরুষকে সমানভাবে সুযোগ ও সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

খুঁজুন