বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
logo

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির

কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে, ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১৮ আগস্ট ২০২৪ তাকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তাকে কারা উপ-মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী মো. আবু জাফর এলাকার একজন সম্মানিত ব্যক্তি। মাতা মৃত লায়লা বেগম। জাহাঙ্গীর কবির পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার স্ত্রী নাজনীন নাহার। ছেলে রাদ শারার ও রাদ শাহামাত।

জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন।

খুঁজুন