বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ *অপহৃত ভিকটিমসহ মামলার প্রধান আসামী এবং প্রতারক চক্রের মূলহোতা আবরার গ্রেফতার করেছে র‌্যাব-১*
logo

*অপহৃত ভিকটিমসহ মামলার প্রধান আসামী এবং প্রতারক চক্রের মূলহোতা আবরার গ্রেফতার করেছে র‌্যাব-১*

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

ভিকটিম ধ্রুব সেন (২৩) তেজগাঁও কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। গত ২২/১২/২০২৫ তারিখ ১৭০০ ঘটিকার সময় মোবাইল ফোন মেরামত করার জন্য বাহির হয়। পরে ধ্রুব সেন একই তারিখ ২১৩০ ঘটিকার সময় তার পিতার নিকট ফোন করে মোবাইল মেরামতের জন্য ৩০,০০০/- টাকা চায়। তিনি টাকা না দেওয়ায় ভিকটিম তার বড় ভাইয়ের কাছে ৫০০০/- টাকা চাইলে তিনি বিকাশে ৫০০০/- টাকা প্রেরণ করেন। পরবর্তীতে রাত্র ১০০০ ঘটিকার সময় ভিকটিমের বান্ধবী অর্পা মনি ভিকটিমের বোনের কাছে ফোন করে বলে ধ্রুব সেনকে রাত্র অনুমান ২০১৫ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টর আজমপুর ফ্লাইওভারের নিচে অজ্ঞাত অপহরণকারীরা ৩০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় অপহরণ মামলা রুজু করেন। 

এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণ মামলার প্রধান আসামী আবরার আবেদীন খান (২১), পিতা-নজমুল আবেদীন খান, মাতা-তাবাচ্ছুম সুলতানা রিয়া, সাং- বাড়ী নং-৯/ড, ফ্লাট নং-বি/২ (সুরভী), লেকসিটি কনকর্ড, থানা-ক্ষিলক্ষেত, ডিএমপি, ঢাকা ও অপহৃত ভিকটিম ধ্রুব সেন (২৩), পিতা-সমির চন্দ্র শীল, মাতা-অপর্ণা সেন, সাং-সোনারচর, পোষ্ট- হাজিরহাট, থানা-মনপোরা, জেলা-ভোলা বর্তমান বাড়ি নং-৫৫ (অভিযান), শফিউদ্দিন রোড, হাউজপাড়া, টঙ্গী কলেজ গেট, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর’দ্বয় ডিএমপি, ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ আনুমানিক ০২৫০ ঘটিকায় র‌্যাব-১ এর আভিযানিক দল ডিএমপি, ঢাকার দক্ষিণখান থানাধীন সরদারবাড়ী মোড়স্থ ব্রসিচ মাঠ পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আবরার আবেদীন খান’কে গ্রেফতার ও অপহৃত ভিকটিম ধ্রুব সেন’কে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার তদন্তে জানা যায়, আসামী আবরার আবেদীন খান (২১) অনলাইনে Sparm doner bd group এর একজন সদস্য। সে এবং তার প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অপহরণ পূর্বক ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে থাকে। এই প্রতারক চক্র ভিকটিমের বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে এবং ব্ল্যাকমেইল সহ বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেয়। এই ধরনের প্রতারক চক্রসহ সমাজের নানাবিধ অপরাধ দমনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খুঁজুন