শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা অপারেশনাল সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে 'ছুটিপুর বিওপি' উদ্বোধন করলো বিজিবি
logo

অপারেশনাল সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে 'ছুটিপুর বিওপি' উদ্বোধন করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় বিজিবির একটি বিওপি উদ্বোধন করা হয়েছে।
 
আজ ০১ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ নবনির্মিত 'ছুটিপুর বিওপি' এর শুভ উদ্বোধন ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এসময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীবসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন