সরকারি রেশনিং ব্যবস্থার আওতাভুক্ত ওএমএস (OMS) চাল ও আটা সাধারণ ভোক্তাদের কাছে সরবরাহ না করে অবৈধভাবে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ হোসেন মামুনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, তেজগাঁও সেন্ট্রাল স্টোর ডিপো (সিএসডি) থেকে সরকারি রেশনিং পণ্য বহনকারী একটি ট্রাক (নম্বর: ১৯-০৩০২) নির্ধারিত বিক্রয়কেন্দ্রে না গিয়ে ঢাকার কামরাংগীর চর থানাধীন যাউলাহাটি এলাকায় প্রবেশ করে। পরে ট্রাকটি ডাচ-বাংলা ব্যাংকের পাশের একটি গোডাউনে থামানো হয়।
ওই গোডাউনে সরকারি রেশনিংয়ের চাল ও আটা আন্ডারকাটিংয়ের মাধ্যমে খালাস করা হয়। মোট সরবরাহকৃত প্রায় দেড় টন চাল ও আটার মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ পণ্য ট্রাকে রাখা হয় এবং বাকি অংশ গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যা ছিল মূল অবৈধ বিক্রির কেন্দ্র।
সরকারি নির্দেশনা অনুযায়ী কামরাংগীর চর এলাকার খোলামুড়া ঘাটে ওএমএস পয়েন্টে চাল ও আটা বিক্রি করার কথা থাকলেও সেখানে নির্ধারিত ৩ টন পণ্যের পরিবর্তে মাত্র ১ টন পণ্য নেওয়া হয়। বরং খোলামুড়া ঘাটে পৌঁছানোর আগেই যাউলাহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের পাশের গোডাউনে সরকারি রেশনিংয়ের চাল ও আটা খালাস করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এআরও আনোয়ার হোসেন (ডি-৪ এরিয়া)-কে অবহিত করা হলেও তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।