শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় অন্তর্র্বতী সরকারের সময় হাম-রুবেলা প্রতিরোধে যথাযথ মনোযোগ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
logo

অন্তর্র্বতী সরকারের সময় হাম-রুবেলা প্রতিরোধে যথাযথ মনোযোগ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্র্বতীকালীন সরকারের সময় হাম-রুবেলা প্রতিরোধে প্রচারণা ও নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই মন্তব্য রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণ এবং হামজনিত শিশুমৃত্যু শূন্যে নামানো সরকারের লক্ষ্য। তিনি বলেন, ‘হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে হবে, যাতে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে।’

প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং ধাপে ধাপে সব জেলায় সম্প্রসারণ করা হবে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কক্সবাজারের দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

শনিবার একদিনে কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ শিশু। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামের এক শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা গেছে। জেলায় এখন পর্যন্ত হাম-রুবেলা জনিত কারণে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

খুঁজুন